জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন

রঞ্জুউর রহমান ॥ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন। গতকাল রবিবার (৫ মে ) কুষ্টিয়া কালেক্টর চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে  বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন

মেলা স্টলে অনেক ক্ষুদ্র উদ্যোক্তরা তাদের পণ্য নিয়ে হাজির হয়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে। কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাদর উদ্দিন  খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগ আলী।

 

জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন

 

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিসিক এর শুরটা হয়েছিল জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ধরে। বিসিক এর লক্ষ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমৃদ্ধশালী,উন্নত বাংলাদেশ গড়ার সেই লক্ষ্য পূরণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা সেই লক্ষ্য পূরণের পথে আমরা এগিয়ে যাচ্ছি।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র উদ্যোক্ততা সৃষ্টির জন্য ক্ষুদ্র শিল্পের উপর বেশি নজর দিয়েছেন। তিনি বলেন আমরা শুধু চাকরির পেছনে  না ছুটে নিজেরাই ক্ষুদ্র শিল্প তৈরি দেশের অর্থনীতিকেন সমৃদ্ধিশালী করি  এবং নিজেদের আত্মকর্মসংস্থা কাজ করতে পারি। জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, বিসিক  নতুন উদ্যোক্তা সৃজন, উদ্যোক্তা অন্বেষণ, উদ্যোক্তা প্রশিক্ষণ, উদ্যোক্তার ঋণ প্রদান এবং বাজারকরণ নিয়ে কাজ করে। মূলত সেই লক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। বিসিক মেলার মধ্যেমে উদ্যোক্তা ভোক্তাদের মধ্যে সরাসরি একটি সংযোগ সৃষ্টি হয়।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।