খিলক্ষেতে রেলের জমিতে মন্দির, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল কর্তৃপক্ষ

রাজধানীর খিলক্ষেত রেলগেট সংলগ্ন এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ২টার দিকে রেলওয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সহায়তা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযানের সময় মন্দিরের সাইনবোর্ড ব্যবহার করে গড়ে ওঠা একটি মন্দির বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। এ ছাড়া অন্যান্য দোকান ও স্থাপনাগুলো থেকেও মালামাল সরিয়ে নিতে দেখা যায় স্থানীয়দের।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে রেলের সরকারি জমিতে গড়ে ওঠা কাঁচা ও পাকা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করতেই এ অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘রেলের জমিতে একটি মন্দির ছিল, যা আগে ছিল টিনের বেড়া দিয়ে ঘেরা। গত ২৩ জুন মন্দির কর্তৃপক্ষ সেখানে পাকা দেয়াল নির্মাণের কাজ শুরু করলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ওইদিন রাত ১০টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।