খিলক্ষেতে রেস্তোরাঁয় আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

ঢাকার খিলক্ষেতে আগুনে ‘চাপখানা’ নামক একটি রেস্তোরাঁ পুড়ে গেছে। এ সময় সেখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। 

আজ মঙ্গলবার (২২ জুলাই) ভোর ৫টার দিকে খিলক্ষেতের পানির পাম্প এলাকার ওই রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কুর্মিটোলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ফায়ার সার্ভিসের দুটি ও নৌবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে রেস্তোরাঁয় আগুন লাগে। এতে সেখানে থাকা আসবাব ও মালপত্র পুড়ে আনুমানিক ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান বলেন, রেস্তোরাঁর মালিক পক্ষ জানিয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সময় সেখানে কেউ ছিল না। এ কারণে কেউ হতাহত হয়নি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।