‘খুনিদের বিচার না হওয়া পর্যন্ত সরকার যেন দায়িত্ব ছাড়ার কথা না ভাবে’— এনসিপি নেতা সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো পরিবারের বুক খালি করেছে, ভাই-বোনদের হত্যা করেছে—তাদের বিচার না হওয়া পর্যন্ত সরকার যেন দায়িত্ব ছাড়ার কথা না ভাবে। আমরা বাংলাদেশে ওই খুনিদের বিচার দেখতে চাই।

সোমবার (২৬ মে) দুপুরে নীলফামারীর ডোমারে এনসিপির পক্ষ থেকে আয়োজিত পথসভায় এসব মন্তব্য করেন তিনি। সভাটি জেলার ছয়টি উপজেলার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

সারজিস বলেন, ‘আগামী নির্বাচনে অন্ধভাবে কাউকে অনুসরণ করার দরকার নেই। এনসিপির নীতিমালায় আস্থা থাকলে ভোট দিন, না থাকলে নয়। অতীতে অনেক নেতা জনগণের টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা অপব্যবহার করেছেন। সেই রাজনীতি আর চলতে দেওয়া হবে না।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু দ্রুত নির্বাচন আয়োজন করাই যথেষ্ট নয়। একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া, বিচার ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করে তবেই নির্বাচন হওয়া উচিত।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা।

এই কর্মসূচির মাধ্যমে এনসিপি উত্তরাঞ্চলে তাদের রাজনৈতিক বার্তা পৌঁছানোর পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে আগামী নির্বাচন নিয়ে জনমত গঠনের চেষ্টা করছে।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।