খুব কষ্ট পেলাম! লাশের হাতে হ্যান্ডকাফ— সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের মৃত্যু প্রসঙ্গে মান্না

আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুর পর হাসপাতালের শয্যায় হাতকড়া পরানো অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ফেসবুকে আমি হুমায়ূনের লাশের ছবি দেখলাম। হাতে হ্যান্ডকাফ পরানো। পাশে দাঁড়িয়ে দুজন আনসার গল্প করছে। খুব কষ্ট পেলাম। লাশের হাতে হ্যান্ডকাফ!’

মাহমুদুর রহমান মান্না লিখেন, ‘বগুড়া শহর থেকে শিবগঞ্জ যাচ্ছি। জানলাম প্রাক্তন শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন কারাগারে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হুমায়ূন ৬৬-৬৮ তে ঢাকা কলেজে আমার সহপাঠী ছিলেন। তখন তার সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘পরবর্তীতে রাজনীতি (আওয়ামী লীগ) করতে এসে তার সাথে সখ্য হয়। আমার আরেক সতীর্থ (বগুড়া এবং ঢাকা কলেজে) জি এম সিরাজের মাধ্যমে সেটা আরও ঘনিষ্ঠ হয়। আমি তাকে ভালো মানুষ বলে জানতাম।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।