খুলনায় বস্তাবন্দি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

খবরওয়ালা মফস্বল ডেস্ক: খুলনায় বস্তাবন্দি অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন গফ্ফার ফুড বালির ঘাট থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা খানজাহান আলী থানা পুলিশ নৌপুলিশকে খবর দিয়েছে। মরদেহটি পুরুষ না মহিলার তা জানা যায়নি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

ওসি বলেন, বিকেলে নদীতে জোয়ারে পানির স্রোতে বস্তাবন্দি মরদেহ ভেসে নওয়াপাড়ার পাড়ার দিকে যাচ্ছিল। গফ্ফার ফুড বালির ঘাটে রাখা একটি বাঁশে বেঁধে যায় ওই বস্তাটি। তখন স্থানীয়রা বস্তার ভেতর থেকে পায়ের গোড়ালি বের হয়ে দেখতে থেকে পুলিশে খবর দেয়।’

ওসি আরও বলেন, স্থানীয়রা বাঁশের সাহায্যে বস্তাটি ঘাটে উঠায়। মরদেহ থেকে প্রচুর দুর্গন্ধ বের হওয়ার কারণে বস্তাটি খুলতে পারেনি স্থানীয়রা। মরদেহ উদ্ধারের বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে। তারা এর ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।