খোকসায় মসজিদ থেকে একসাথে দুটি মোটরসাইকেল চুরি

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলা মডেল মসজিদ থেকে দুই নামাজির দুইটি মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের সময় চোরচক্র তালা ভেঙ্গে দুটি মোটরসাইকে চুরি করে নিয়ে যায়। চোরেরা আরও তিনটি মোটরসাইকেলের তালা ভেঙ্গে রেখে যায়া। চুরি যাওয়া মোটর সাইকেল দুটি একটির মালিক প্রিন্স মাহামুদ। অপরটির মালিকের নাম রিপন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরজ নামাজ শেষ করার সাথে সাথে একটি মোটরসাইকেলের মালিক ঘটনা টের পেয়ে মসজিদ থেকে বাইরে আসেন। এ সময় মসজিদের ভিতরে এ খবর পৌচ্ছে যায়। নামাজিরা বাইরে আসার পার দুটি মোটরসাইকেল চুরির ঘটনাটি টের পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী শফিকুল অভিযোগ করেন, উপজেলা পরিষদ কমপ্লেক্সে মধ্যে মডেল মসজিদ।

কিন্তু এখানে যথেষ্ট নিরাপত্তা নেই। নৈশ প্রহরির পদ থাকলেও লোক নিয়োগ হয়নি। তিনি আরও বলেন, তার মত অনেকে মোটরসাইকেল রেখে নামাজে আসে কিন্তু তাদের নিরাপত্তা নেই। প্রিন্স মাহামুদের শ্বশুর আল নবী হার্ডওয়ারের মালিক গোলাম ছরোয়ার জানান, মসজিদে জুম্মার নামাজ চলাকালে তার জামাতার সাইকেলটি চুরি হয়েছে। থানায় অভিযোগ দিয়ে সাইকেল পাওয়া যায় না। এক সপ্তাহের ব্যবধানে তার পরিবারের তিনটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। মসজিদের ইমাম আরিফুল ইসলাম জানান, আগেও নামাজের সময় ব্যাটারি চালিত পাখি ভ্যান চুরির ঘটনা ঘটেছে। আজও জুমার নামাজের সময় এক সাথে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা হয়েছে আগামীতে জুম্মার নামাজের সময় পাহারার ব্যবস্থা করা হবে। খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, জুম্মার নামাজের সময় উপজেলা মর্ডেল মসজিদ থেকে দুটি মোটরসাইকেল চুরি গেছে। মালিকরা কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।