খোকসা থানা পুলিশের অভিযানে একটি পিকআপ সহ গরু চোর আটক

21 fay 9 2 24 খোকসা থানা পুলিশের অভিযানে একটি পিকআপ সহ গরু চোর আটক
খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়া খোকসা থানা পুলিশের অভিযানে গরু বহনকারী একটি পিকআপ ও একটি তালা কাটার হাইড্রোলিক যন্ত্র সহ গরু চোর সবুজ আলী (২৮) কে আটক করা হয়েছে। সবুজ কুষ্টিয়া জেলার কুমরাখালী থানার পান্টি (পশ্চিমপাড়া) গ্রামের লিয়াকত আলীর ছেলে। পুলিশ সূত্রে জানাযায়, এসআই(নি.) মোঃ বাবর আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামী সবুজ আলী কে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন রুপিয়াট এলাকা হতে গ্রেফতার করা হয়। তার নিকট হতে চোরাই গরু বহনকারী একটি পিকআপ ও একটি তালা কাটার হাইড্রোলিক যন্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।