গাছের গুঁড়ি ও খড়ি পাচার ইবি কর্মচারী ফরিদ সাময়িক বরখাস্ত

ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের কম্পিউটার অপারেটর মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে ক্যাম্পাস ছুটির মধ্যেই কাঠের খড়ি ও গুঁড়ি পাচারের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে ফরিদ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ১২-এর ১ ধারা অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ সময় তিনি বিধি মোতাবেক জীবনধারণ ভাতা পাবেন।

উল্লেখ্য, গত ১৪ জুন ভোরে সাতটি ভ্যান ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে কাঠের খড়ি ও গুঁড়ি পাচারের অভিযোগ উঠে ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। এ সময় ফরিদ উদ্দিন বাইক নিয়ে সেগুলোর প্রটোকল দিয়ে বের করে নেন। ঈদের ছুটির মধ্যে গাছের গুঁড়ি ও খড়ি পাচারে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

আরও দেখুন:

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।