গাজায় ২৪ ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ২৪ জন নারী সাংবাদিক  নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এই তথ্য জানিয়েছেন। খবর ইয়েনিসাফাকের।

তিনি বলেছেন, ‘এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। এবং বিশ্ব সম্প্রদায়ের নীরবতা প্রমাণ করে যে, ফিলিস্তিনের নারীদের অধিকার রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘নারী হিসেবে তাদের মর্যাদা ইসরায়েলি বাহিনীর হাত থেকে তাদের রক্ষা করতে পারেনি। সাংবাদিকতার অনাক্রম্যতাও তাদের জীবন বাঁচাতে পারেনি।” তার মতে, আন্তর্জাতিক সম্প্রদায় শুধুমাত্র বিবৃতি দিয়ে দায় সেরে নিচ্ছে, যা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। গাজার বাস্তবতা প্রমাণ করছে, মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘের কার্যক্রম চরম ব্যর্থ।’

প্রসঙ্গত,ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর মাস থেকে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।  দীর্ঘ ১৫ মাস ধরে চলা এ গণহত্যায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গেল নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল তার সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখিও হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।