গাজায় ৭৩ ফিলিস্তিনি হত্যা করলো ইসরায়েল, যুক্তরাজ্য-ইইউ’র নিন্দা

গাজা উপত্যকায় আরও ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। গত একদিনে অনাহারে শিশুসহ আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ২৬টি দেশ গাজায় চলমান ‘অকল্পনীয় মাত্রার’ ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পাশাপাশি অবিলম্বে এ সংকট থামাতে ও দুর্ভিক্ষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) নিহত ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। সাইয়্যেদ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘চারপাশে গুলি চলছিল, কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের সামনেই মানুষ মারা যাচ্ছিল কিন্তু আমরা কিছুই করতে পারিনি।’

গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৩৮ জনে। তাছাড়া যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭-এ, যার মধ্যে একশ-এরও বেশি শিশু।

সুত্র: আলজাজিরা

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।