গাজীপুরে অতিরিক্ত মূল্যে সরকারি আটা বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি

গাজীপুরে অতিরিক্ত মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএসের সরকারি আটা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মেসার্স নিজাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিনকে মারধর করেছে গ্রাহক।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ২টার দিকে মেসার্স নিজাম এন্টারপ্রাইজে ওএমএস এর মালামাল (চাল, আটা) বিতরণে অনিয়মকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানায় গ্রাহকরা। তবে নিজামের দাবি, চাহিদা মতো আটা দিতে না পারায় তার ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মো. সেলিম নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক সেলিমের স্ত্রী নাসিমা বলেন, আমার ছেলেসহ বেশ কয়েকজন শ্রীপুর বাজারের ওএমএস ডিলার ও বিএনপি নেতা নিজাম উদ্দিনের দোকানে চাল আটা কিনতে গেলে ডিলার চাল আটা নাই বলে তাদের তাড়িয়ে দেয়। পরে তারা দেখতে পায় ডিলার বেশি দামে অন্য লোকদের বস্তা হিসেবে চাল,আটা বিক্রি করছে। বিষয়টি জানতে চাইলে ডিলার উপস্থিত সুবিধাভোগীদের সঙ্গে দুর্ব্যবহার করে ও মারতে উদ্যত হয়। এ সময় সবাই প্রতিবাদ করলে নিজাম হয়রানির হুমকি দেয় এবং তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ আমার ছেলেকে না পেয়ে তার অসুস্থ বাবাকে ধরে নিয়ে যায়।

স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম বলেন, প্রথমে তারা আটা চায় আমি দিতে না পারায় তারা টাকা দাবি করে। এতে আমি ক্ষুব্ধ হলে তারা আমাকে লাঠি দিয়ে মারধর করে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, বিএনপি নেতা টিপু সুলতানের ভাই নিজাম উদ্দিন ডিলারকে মারধরের ঘটনায় সেলিম নামে একজনকে আটক করা হয়েছে।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।