গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

গাজীপুরে যাত্রীবাহী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

ট্রেনটির দায়িত্বে থাকা ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম গণমাধ্যমকে বলেন, ‘নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসে চিলাহাটি এক্সপ্রেস। ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ট্রেনটি গাজীপুর ও মৌচাকের মাঝামাঝি সালনা এলাকায় পৌঁছলে হঠাৎ চারটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতিরোধ করা হয়।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল রেলওয়ে সড়কের সালনা এলাকায় ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হয়নি।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাবনার পাকশী বিভাগীয় কার্যালয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম বলেন, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে পুরো উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে আসছে।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।