গিনেস বুকে জায়গা করে নিলো ইরানের চুম্বক পুরুষ

ইরানের আবুল ফজল মোখতারী, যিনি ‘চুম্বক মানব’ খেতাব পেয়েছেন, তার শরীরের অদ্ভুত ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন। চামচ, পাথর, কাঠ এমনকি গিটারের মতো বিভিন্ন বস্তু তার শরীরে চুম্বকের মতো লেগে থাকে। এই ব্যতিক্রমী ক্ষমতার জন্য তিনি তিনটি ভিন্ন ইভেন্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন।

আবুল ফজল মোখতারীর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তার মুখ ও পেটে কয়েক ডজন চামচ লেগে আছে। মোখতারী জানান, এই বিশেষ ক্ষমতা তার ছোটবেলা থেকেই ছিল।

একজন চিকিৎসক মোখতারীকে ব্যাখ্যা করেছেন যে, তিনি তার শরীরের ইলেকট্রনগুলো সঞ্চালন করতে পারেন। তিনি বস্তুতে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে সেগুলোকে নিজের শরীরে আটকে রাখতে সক্ষম হন। মোখতারী আরও জানান, যখন তার শরীর ঢাকা থাকে না, তখন এই ক্ষমতা আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। একারণে বস্তুকে নিজের সাথে লেগে থাকার জন্য তিনি প্রায়শই পোশাক খুলে রাখেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, মোখতারী ২০২২ সালে ৮৫টি চামচ নিজের শরীরে লাগিয়ে প্রথম গিনেস রেকর্ড গড়েন। এরপর ২০২৩ সালে ৮৮টি চামচ সংযুক্ত করে তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙেন। সর্বশেষ এই বছরের জানুয়ারি মাসে, এই ইরানি নাগরিক ৯৬টি চামচ নিজের শরীরে সংযুক্ত করে তৃতীয়বারের মতো নিজের রেকর্ড ভেঙে গিনেস বুকে নতুন স্থান করে নিয়েছেন।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।