গুলিতে শিশুর মৃত্যু: ১১ মাস পর পুলিশের মামলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড়ির ছাদে খেলতে গিয়ে গুলিতে ৬ বছর বয়সী রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান।

মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করার কথা ছিল, দীর্ঘ সময়েও তা না হওয়ায় পুলিশ মামলা করেছে।

গত বছরের ১৯ জুলাই বিকেলে বঙ্গবন্ধু সড়কের পাশে নয়ামাটি এলাকায় চারতলা বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ। বাইরে গোলাগুলির কারণে পরিস্থিতি খারাপ দেখে কন্যাকে ছাদ থেকে নামাতে যান বাবা দীপক কুমার গোপ। কিন্তু কোলে নিতেই একটি গুলি এসে লাগে রিয়ার মাথায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিশু।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না হওয়ায় পুলিশ মামলা করেছে বলে জানিয়েছেন ওসি নাসির। তবে আসামির তালিকায় কারও নাম নেই।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।