গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চালাবে পুলিশ: আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে স্থানীয় র সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জানিয়েছেন, গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে শান্তিপ্রিয় সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি আলী হোসেন ফকির।

এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ পরিস্থিতি ভালো রয়েছে। আগামী দিনে পরিস্থিতি আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এলাকার শান্তিপ্রিয় মানুষকে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, যারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের সংখ্যা খুব বেশি নয়। সাধারণ মানুষ সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব।

গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পুলিশপ্রধান। তিনি বলেন, থানা মূলত জনগণের সেবার জন্যই প্রতিষ্ঠিত। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই থানা যদি জনগণই পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে?

আইজিপি আরও বলেন, নাগরিকদের আইন মেনে চলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ বসবাস করলেও থানায় পুলিশের সদস্যসংখ্যা হয়তো মাত্র ২০ জন। এত বিপুলসংখ্যক মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ পাশে না থাকলে পুলিশের পক্ষে এককভাবে সব দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ে।

এর আগে সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে শুক্রবার সকালে সেখানে যান আইজিপি আলী হোসেন ফকির।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংবাংলাদেশলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

তাঁরা গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে অবস্থান করেন। সেখানে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন। বৈঠকে জেলার সাম্প্রতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

দিনভর পরিস্থিতি পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে শুক্রবার বিকেলে আইজিপি ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ ত্যাগ করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।