গোপালগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ১০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খবরওয়ালা মফস্বল ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে প্রতিবন্ধকতা ও যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে জনজীবন বিঘ্ন করার অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২২ ফেব্রুয়ারি কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের এসআই মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৫০ জনের  নাম উল্লেখ করে ও ৫৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

আসামিরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি লেবু মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মাসুম শেখ, মহেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান লুথু, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খানসহ আরও অনেকে। 

মামলার এজাহারে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল কর্মসূচিতে থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির একদল উপজেলার তিলছড়ায় দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ৩টার দিকে রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। 

ওসি মো. শফিউদ্দিন খান জানান, গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে প্রতিবন্ধকতা ও যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করায় ৫০ নাম উল্লেখ ও ৫৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।