খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ই জুলাই ২০২৫, ২:১ পিএম
গোপালগঞ্জে রেললাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার এএসআই জহিরুল ইসলাম বলেন, ‘তাকে কেউ হত্যা করে থাকতে পারে। মাথায় ভারী কোনো কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। রেলে কাটা পড়লে শরীরে যেমন আঘাত থাকার কথা তেমন কোনো চিহ্ন নেই।’
লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
খবরওয়ালা/এফএস
মন্তব্য