গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে সোহাগ পরিবহণ নামক একটি যাত্রীবাহী চলন্ত বাসের পেছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক আরেক বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আরও ১৫ জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও জেলা সদরের গোবরা এলাকার মনসুর আলী শেখের ছেলে মন্টু শেখ ও একই বাসের সুপারভাইজার আরিফ হোসেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. সাহাদাত হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহণ খুলনার দিকে যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে পৌঁছালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহনকে ওভারটেক করতে গিয়ে সোহাগ পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এরপর টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।

‘এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।