গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার কি ভেঙে যাচ্ছে!

বেশ কয়েক মাস ধরে চলা গুঞ্জন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। কিন্তু এবার শোনা যাচ্ছে, ৩৭ বছরের বিবাহিত জীবনে ইতি টানতে চলেছেন এই বলিউড তারকা জুটি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোবিন্দ ও সুনীতা প্রায় সাড়ে তিন দশকের বেশি সময় ধরে সংসার করছেন। বলিউডে অভিষেকের আগেই গোবিন্দ সুনীতাকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছিলেন, যদিও তাদের বিয়ের খবর বহু বছর পর প্রকাশ্যে আসে। তবে গত কয়েক মাস ধরে তাদের সম্পর্কের অবনতির গুঞ্জন শোনা যাচ্ছিল।

2Q== গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার কি ভেঙে যাচ্ছে!ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সুনীতা আহুজা বান্দ্রা আদালতে গোবিন্দের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্বামীর বিরুদ্ধে ব্যাভিচার, প্রতারণা ও নিষ্ঠুরতাসহ বিবাহবহির্ভূত সম্পর্ক ও গার্হস্থ্য হিংসার একগুচ্ছ অভিযোগ এনেছেন তিনি।

সুনীতার অভিযোগের ভিত্তিতে গত মে ও জুন মাসে আদালত থেকে অভিনেতাকে সমন পাঠানো হয়। সুনীতা আদালতে হাজিরা দিলেও গোবিন্দ অনুপস্থিত ছিলেন। তবে তাদের সম্পর্ক ঠিক করার চেষ্টা চলছে বলেও খবর পাওয়া যায়।

2Q== গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার কি ভেঙে যাচ্ছে!এই জল্পনার সূত্রপাত হয় সুনীতার একটি ভ্লগ থেকে। সম্প্রতি চণ্ডীগড়ে মহাকালীর মন্দিরে গিয়ে তিনি পুরোহিতকে বলছিলেন, “যা চেয়েছি, পেয়েছি। গোবিন্দকে স্বামী হিসেবে পেয়েছি, পেয়েছি দুই সন্তানও। কিন্তু যে আমাদের দুজনের মধ্যে আসবে তাকে দেবী মা ছিন্ন করে দেবেন। আমার মতো সৎ নারীর চোখে যে জল আনবে তার ভালো হবে না।” এসব বলতে বলতে সেখানেই তিনি কেঁদে ফেলেন।

এছাড়াও সাম্প্রতিক সময়ে তিনি একাধিকবার বলেছেন, “পুরুষমানুষকে ভরসা করা উচিত নয়, কখন কী করে বসবেন বুঝতে পারবেন না।” আবার কখনও বলেছেন, “আমি গোবিন্দের তাঁবেদারি করি না, সত্যিটা বলি বলে সহ্য হয় না।” গত কয়েক মাস ধরেই সুনীতা আকারে-ইঙ্গিতে এসব বোঝানোর চেষ্টা করছিলেন, তবে এবার মনে হচ্ছে সেই সীমাও তিনি অতিক্রম করতে বাধ্য হলেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।