আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ক্ষুব্ধ নেতানিয়াহু

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুর পাশাপাশি গ্রেপ্তারি ‘পরোয়ানা জারি করা হয়েছে হামাস নেতার বিরুদ্ধেও।

আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ক্ষুব্ধ নেতানিয়াহু

নেতানিয়াহু ঘৃণার সঙ্গে আন্তর্জাতিক’ আদালতের এই আদেশ প্রত্যাখান করেছেন। এর মধ্য দিয়ে বাইডেনের কথার সঙ্গে সুর মেলালেন নেতানিয়াহু। বাইডেন বলেছিলেন, ইসরায়েল ও হামাসের সঙ্গে কোনো তুলনা হয় না।আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টারের বিরুদ্ধে গাজায় নিরীহ মানুষের বিরুদ্ধে নির্বিচারে হামলা চালানোয় যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন।

আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ক্ষুব্ধ নেতানিয়াহু

এদিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিরুদ্ধেও যুদ্ধপরাধের অভিযোগ এনেছেন করিম খান। যদিও ২০০২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য নয় যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে ১২০০ মানুষকে হত্যা এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যাওয়ার কারণে হামাস নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে হামাসের এ হামলার পরিপ্রেক্ষিতে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল এতে ৩৫ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ক্ষুব্ধ নেতানিয়াহু

 

গতকাল সোমবার বাইডেন বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে কোনো তুলনা হয় না। ইসরায়েল তাদের নাগরিকদের সুরক্ষায় সব কিছুই করতে পারে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাইডেনের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশ লজ্জাজনক। ওয়াশিংটন তা প্রত্যাখান করছে।তিনি বলেন, গ্রেপ্তার পরোয়ানার আদেশ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির কার্যক্রমকে আরও বাধাগ্রস্ত করবে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।