ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক গৃহবধূকে (৩২) ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার রাতে উপজেলার একটি গ্রাম থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ভানু মিয়া (৫০)। গতকাল রাতে ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে মেলান্দহ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভানু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূ তাঁর বসতঘরে একা ছিলেন। এ সময় ভানু মিয়া ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। ঘটনার পর গৃহবধূ বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরিবারের পরামর্শে তিনি গতকাল রাতে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ভানু মিয়াকে গ্রেপ্তার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সোমবার আদালতের মাধ্যমে ভানু মিয়াকে কারাগারে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।