চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ধারালো দা-ছুরি জব্দ করা হয়।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চান্দগাঁও থানার মো. সাজ্জাদ (২৪), বাঁশখালী থানার রোমান ইসলাম রাজু (১৯) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মো. নাছির (২৫)।

চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ বলেন, মঙ্গলবার রাতে পাঠানিয়াগোদা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ধারালো দা-ছুরি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়ের করে তাদের বুধবার (২ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।