চট্টগ্রামে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষিকার মৃত্যু

চট্টগ্রামে বিষাক্ত সাপের কামড়ে গোপা ঘোষ নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ডে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পূর্ব সৈয়দপুর গ্রামের পিন্টু কুমার ঘোষের স্ত্রী।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে গোপা ঘোষ বাড়ির পেছনে ওয়াশরুমে যায়। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোমানা খায়ের বলেন, সন্ধ্যায় সাপে কাটা একটি রোগী আত্মীয় স্বজনরা নিয়ে এসেছিল। কিন্তু রোগীর অবস্থা দেখে প্রাথমিকভাবে বোঝা যায় সাপে কাটার অনেকক্ষণ পরেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। যার কারণে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, সাপেকাটা রোগীকে যতদ্রুত সম্ভব চিকিৎসা দেওয়া ভালো। দেরি করলে যে কোনো বিপদ হতে পারে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।