চট্টগ্রামে ১২শ টন কাঁচামালবোঝাই জাহাজ ‘এমভি জায়ান’ ডুবে গেছে

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী মোহনা এলাকায় ১২০০ টন সিরামিক কাঁচামাল (বল ক্লে) নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করা ‘এমভি জায়ান’ নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। 

শনিবার (১৮ অক্টোবর) সকালে নেভাল একাডেমি সংলগ্ন মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

বন্দরের সচিব ওমর ফারুক জানান, জাহাজটি বন্দরের বহির্নোঙরের মাদার ভ্যাসেল থেকে পণ্য নিয়ে ঢাকার পথে ছিল। ডুবে যাওয়ায় সব পণ্য নষ্ট হলেও বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি।

জাহাজের শ্রমিকরা জানান, শুক্রবার রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে শনিবার সকালে উপকূলে আনার পথে জাহাজটি ডুবো চরে আটকে তল ফেটে যায় এবং তিনটি হ্যাচে পানি ঢুকে পড়ে।

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের কর্মকর্তা কাজী মোহাম্মদ শিবলু বলেন, দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিকই নিরাপদে আছেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।