খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন – রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহি হিসেবে কর্মরত রানা দাশ এবং আনোয়ারা উপজেলার কেয়াগর এলাকার বাসিন্দা রতন সিকদার (৫৪)।
সিএমপি গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. মাহবুব আলম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সিপাহি রানা দাশসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
খবরওয়ালা/এমইউ