চমক জাগানো স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা, দলে তিন নবাগত

চলতি মাসেই আর্জেন্টিনা দল মার্কিন যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক খেলায় অংশ নেবে। এই ম্যাচ দুটি যথাক্রমে ১০ ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই খেলাগুলো সামনে রেখে শুক্রবার (৩ অক্টোবর) কোচ লিওনেল স্ক্যালোনি ২৮ জন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছেন। দলের নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি এই স্কোয়াডে রয়েছেন। দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষ করে ফিরেছেন এনজো ফার্নান্দেজ। এছাড়া, দলে সুযোগ পেয়েছেন তিনজন নতুন মুখ।

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ায়, এবার আর্জেন্টিনার মনোযোগ আসন্ন বিশ্বকাপের মূল পর্বের দিকে। তারই অংশ হিসেবে এই মাসে আলবিসেলেস্তেরা দুটি প্রীতি ম্যাচে খেলবে। সেই খেলাগুলোর জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার অ্যানিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস।

দীর্ঘদিন বিরতির পর দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই রক্ষণভাগের খেলোয়াড় জাতীয় দলের হয়ে তার একমাত্র ম্যাচটি খেলেছিলেন ২০২২ সালের জুনে।

বর্তমানে পালমেইরাসের হয়ে খেলছেন মিডফিল্ডার অ্যানিবাল মরেনো। এই ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে মাঝমাঠে তার দারুণ পারফরম্যান্সের ফলস্বরূপ প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে স্থান পেলেন মরেনো।

আর্জেন্টিনা দলের ২৮ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হেরোনিমো রুল্লি, ওয়ালটার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস।

ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লেওনার্দো বালর্দি, নিকোলাস ওটামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, অ্যানিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গনসালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।