চলছে বাজেটোত্তর সংবাদ সম্মেলন, ব্যাখ্যা দিচ্ছেন উপদেষ্টারা

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের সঞ্চালনায় রয়েছেন অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। এতে উপস্থিত রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

এর আগে সোমবার (২ জুন) উত্থাপিত বাজেটে ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা আগের অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।

প্রস্তাবিত বাজেটে মোট ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৫ হাজার কোটি এবং বৈদেশিক উৎস থেকে ৯৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

অভ্যন্তরীণ উৎসের মধ্যে সবচেয়ে বড় অংশটি আসবে ব্যাংকখাত থেকে। এই খাত থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সঞ্চয়পত্র বিক্রি থেকে ১২ হাজার ৫০০ কোটি এবং অন্যান্য উৎস থেকে ৮ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে উপদেষ্টারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বাজেটের বিভিন্ন খাত, ব্যয় পরিকল্পনা ও রাজস্ব আহরণ কৌশল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন।

 

 

খবরওয়ালা/আরডি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।