চলতি মাসে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। চলতি জুন মাসের শেষের দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রতিনিধিদলটি চীন সফর করবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি মাসের শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাবেন তারা।

এর আগে গত ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনে বিএনপির সঙ্গে সুসম্পর্ক গড়তে কাজ করছে চীন। তারই ধারাবাহিকতায় এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের চীন সফর করিয়েছে দেশটির সরকার।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।