চলতি সপ্তাহেই জুলাই নীতিমালা চূড়ান্ত ও অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে: ফারুক ই আজম

খবরওয়ালা অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। এ ছাড়া চলতি সপ্তাহেই জুলাই নীতিমালা চূড়ান্ত ও অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

সোমবার (১৭ ফেব্রয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে তিনি এসব তথ্য জানান।

ফারুক ই আজম আরও জানান, সারা দেশে অভিযান চালিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদেরকে এককালীন ৩০ লাখ টাকা এবং মাসিক হিসেবে বিশ হাজার টাকা করে আজীবন সম্মানী ভাতা দেওয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদেরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে মাসিক হারে সম্মানী ভাতা ও চাকুরির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।