চলন্ত ট্রাকের ধাক্কায় কিশোর রকিবুল হাসানের মৃত্য

প্রতিবেদক দামুড়হুদাঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সদরে  কুকুরের তাড়া খেয়ে ভয়ে রাস্তা পার হওয়ার সময়  ট্রাকের ধাক্কায়  রকিবুল হাসান নামের এক শিশু নিহত হয়েছে। নিহত রকিবুল হাসান (১০) দামুড়হুদা স্থানীয়  দশমিপাড়ার  জহুরুল ইসলামের ছেলে। এ সময় ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ  ঘাতক  ট্রাকটি  জব্দ করেন। গতকাল  বৃহস্পতিবার বিকাল ৬টূর দিকে দামুড়হুদা ফিলিং স্টেশনের অদূরে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সৃত্র থেকে জানা যায়, দামুড়হুদা স্থানীয় দশমিপাড়ার  জহুরুল ইসলামের ছেলে দশমি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  তয় শ্রেণির ছাত্র  রকিবুল হাসান  বন্ধুদের সাথে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি  কলেজ মাঠে খেলা করতে যায়।পরে সকল বন্ধুরা বাড়ি চলে যায়। এমন সময় আরএক বন্ধুর সাথে রাস্তার পাশ্বে জাম পাড়তে গেলে কুকুরে তাকে তাড়া করে এমন সময় ভয়ে দিশেবিশে না পেয়ে  মেইন রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো ড-১২-২৬৭৩ নং ঘাতক ট্রাকের ধাক্কায় সে রাস্তায় ছিটকে পড়ে। রক্তাক্ত  জখম অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক  তাকে পরিক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন।  সন্ধা হয়ে গেলে এখনও রকিবুল হাসান বাড়ি না ফেরায় তার বাবা মা বিভিন্ন  স্থানে  খোজাখুজি করতে থাকে। পরে জানতে পারে তার ছেলে রকিবুল হাসান ট্রাক দূরঘটনায় নিহত হয়ে  চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে আছে। এমন খবর পেয়ে রকিবুল হাসানের পিতা মাতা হাসপাতালে গেলে তা সত্যতা মেলে। তরতাজা ছেলে নিহত হওয়ায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।এই রিপোর্ট লেখা পযন্ত নিহত রকিবুল হাসানের লাশ  হাসপাতালের মর্গে রাখা আছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির সত্যতা নিশ্চিত  করে  বলেন, ট্রাকের নিচে পড়ে একটি শিশুর মৃত হয়েছে, তাৎক্ষণিক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এখন পযন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ  পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।