চাঁদপুরের নৌপুলিশের অভিযানে ৪৫ জেলে আটক

চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ৪৫ জেলেকে আটক করেছে নৌপুলিশ।

এ সময় একই সঙ্গে জব্দ করা হয়েছে দেড় কোটি মিটার জাল, ১৫টি মাছ ধরার নৌকা এবং ১০০ কেজি ইলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাতে নৌপুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা ও মেঘনার বেশকিছু এলাকায় এই অভিযান চালিয়ে এসব জেলে ও তাদের কাছ থেকে জাল, নৌকা ও ইলিশ জব্দ করা হয়। পরে আটক জেলেদের জেলহাজতে পাঠানো হয়। এবং জব্দ করা জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া ইলিশ মাছ এতিমখানায় বিতরণ এবং মাছ ধরার নৌকা হেফাজতে নেয়া হয়।

প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত ৪ থেকে ২৫ অক্টোবর এই ২২ দিন দেশের সব অভয়াশ্রম ও সাগরে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ ক্রয় বিক্রয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।