চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো শিশুর

চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় ৩ বছর বয়সী শিশু জিহাদের মৃত্যু হয়েছে। জিহাদের করুণ মৃত্যুতে শোকে স্তব্ধ মতলব উত্তর উপজেলার দুর্গাপুর এলাকা।

সোমবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর কাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুটি তার মামা বাড়ির পাশে রাস্তায় খেলছিলো। হঠাৎ দৌড়ে রাস্তায় উঠতেই একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। জিহাদের মা আমেনা বেগম চিৎকার করে ছুটে এলেও কিছুই করতে পারেননি। পরিবারের লোকজন শিশুটিকে তাৎক্ষণিক মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ি।

খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত অটোরিকশা ও চালককে শনাক্ত করা যায়নি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। চালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।