চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ জনকে পুশ ইন করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট চাঁদ শিকাররি সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৩ জুন) ভোর ৪টার দিকে উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে পুশ ইনের পর ভোরে ৮ জনকে সীমান্ত এলাকায় দেখতে পান বিজিবি সদস্যরা। পরে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

এর আগে গত ২৭ মে ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশ ইন করা হয়।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।