চাকসু নির্বাচনে কারচুপির শঙ্কা ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থীর

চাকসু নির্বাচনে অমোচনীয় কালি ব্যবহার না করায় ভোটে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবন কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকের কাছে তিনি বলেন, ‘কালিটা মুছে যাচ্ছে। আমরা নির্বাচন কমিশনারকে বারবার অনুরোধ করেছিলাম, যাতে একজন ভোটার একাধিকবার ভোট প্রয়োগ করতে না পারে। কিন্তু আমি এই মাত্র ভোট দিয়ে বেরোলাম, আমার হাতে কোনো কালি নেই। একটু ঘষা দিলেই যেখানে কালি মুছে যাচ্ছে, সেখানে যদি কোনো সাবান বা লিকুইড ব্যবহার করি, সেটা কয়েক সেকেন্ডের মধ্যে একদম নিষ্ক্রিয় হয়ে যাবে, একদম মুছে যাবে।’

ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী বলেন, ‘সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যদি হয়, যে ফলাফল আসবে তা মেনে নেব। কিন্তু আমাদের বারবার দাবি ছিল যে একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে যে কালি দেওয়া হবে, তা যাতে মুছে না যায়। কারণ, কালি যদি মুছে যায়, তখন সেই ভোটার একাধিক ভোট প্রয়োগ করতে পারে। আমরা এটা বিভিন্ন সময় দেখেছি। নির্বাচন কমিশন এখানে অবহেলা করেছে কিংবা কী উদ্দেশ্যে তাঁরা পার্মানেন্ট কালি ব্যবহার করেননি, সেটা আমাদের বোধগম্য নয়। এখন আমরা শঙ্কা প্রকাশ করছি যে এখানে ভোট কারচুপির আশঙ্কা রয়েছে এবং একজন ভোটার একাধিকবার ভোট দিতে পারবে। এখানে তাদেরকে চিহ্নিত করার কার্যকর উদ্যোগ আমরা দেখছি না।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।