চাটমোহরে অটোভ্যান উল্টে প্রাণ গেল চালকের

পাবনার চাটমোহরে ব্যাটারি চালিত ভ্যান উল্টে হোসেন আলী (১৬) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে পৌর শহরের জারদিস মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী ছোট শালিকা মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, ভাড়ায় চালিত অটোভ্যান চালিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতেন হোসেন আলী। রবিবার সকালে নিজ বাড়ি থেকে অটোভ্যানে যাত্রী নিয়ে জারদিস মোড় এলাকায় পৌঁছালে মোড় ঘোরার সময় ভ্যানটি উল্টে যায়। এ সময় ভানের ব্রেকের লোহার রড হোসেন আলীর মাথায় ঢুকে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।