চার্লি কার্ক হত্যার ঘটনায় সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তাঁকে (হত্যাকারী) ধরতে পেরেছি। তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলে দৃঢ় বিশ্বাস রয়েছে আমার।’ তিনি আরও জানান, সন্দেহভাজনকে ধরিয়ে দিয়েছেন তার পরিচিত এক ব্যক্তি। তবে আটক ব্যক্তির নাম প্রকাশ করেননি ট্রাম্প।

৩১ বছর বয়সী চার্লি কার্ককে বুধবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে গুলি করে হত্যা করা হয়। ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘প্রুভ মি রং’ (আমাকে ভুল প্রমাণ করো) শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানের সময় এই হত্যাকাণ্ড ঘটে। প্রায় তিন হাজার দর্শকের উপস্থিতিতে হত্যাকারী অনুষ্ঠান শুরুর আগেই ভবনের ছাদে উঠে অবস্থান নেন। পরে কার্কের ঘাড়ে গুলি চালিয়ে পালিয়ে যান তিনি।

এর আগে মার্কিন তদন্ত কর্মকর্তারা হত্যায় ব্যবহৃত একটি রাইফেল উদ্ধারের কথা জানান। এফবিআই কালো গেঞ্জি, সানগ্লাস ও ক্যাপ পরিহিত সন্দেহভাজনের একটি ছবিও প্রকাশ করেছিল।

রক্ষণশীল রাজনীতিতে সক্রিয় কার্ক তরুণ ভোটারদের রিপাবলিকান দলের দিকে টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ইসলাম, গাজায় ইসরায়েলের হামলা, যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন এবং ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে তিনি প্রায়ই বিতর্কিত বক্তব্য দিতেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।