চুয়াডাঙ্গায় দুই কেজি সোনা জব্দ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

আজ শুক্রবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত এলাকার একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। পরে সন্ধ্যা ৭টার দিকে হুদাপাড়া গ্রামের প্রয়াত রমজান আলী খানের ছেলে মো. হারুনের (৩৫) বসতবাড়ীর অদূরে একটি পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মো. হারুন কৌশলে পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি করে একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট জব্দ করা হয়। সেগুলো খুলে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলা করা হবে। এরপর স্বর্ণের বারগুলো ট্রেজারি বিভাগে জমা দেওয়া হবে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।