চেতনানাশক দ্বারা অজ্ঞান করে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার ২

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা ক্যাম্পে ‘চেতনানাশক মিশ্রিত জুস’ খাইয়ে অজ্ঞান করার পর এক মা ও তার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। ভুক্তভোগীরা ওই ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—ক্যাম্পেরই বাসিন্দা ছৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) ও মোহাম্মদ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (১৯)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, অভিযুক্তরা পরিকল্পিতভাবে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে পান করায়। অচেতন হয়ে পড়ার পর তাদের পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরবর্তীতে জ্ঞান ফিরে এলে ভুক্তভোগীরা পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনাটি জানায়। রাতেই অভিযানে নেমে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী মা ও মেয়েকে কক্সবাজার সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান ওসি আরিফ। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।