বুধবার, ২৪ই জুন ২০২৬, ১০শে আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ই জুন ২০২৬, ১০শে আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ :
মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত

প্রধান সংবাদ

চোখের দিকে তাকিয়েই বোঝা যাবে শরীরে থাকা রোগের লক্ষণ

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

চোখের দিকে তাকিয়েই বোঝা যাবে শরীরে থাকা রোগের লক্ষণ
ছবি: গ্রাফিক্স (খবরওয়ালা)
চোখের দিকে তাকিয়ে বুঝুন

চোখ শুধু মনের কথাই বলে না, এটি শরীরের নানা রোগের লক্ষণও প্রকাশ করে। আমাদের চোখের গঠন ও রঙ দেখে অনেক রোগ শনাক্ত করা সম্ভব। শরীরের অন্যান্য অঙ্গের চেয়ে চোখ স্বচ্ছ হওয়ায় এর ভেতরের অবস্থা পরীক্ষা করা তুলনামূলক সহজ। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আসুন জেনে নিই চোখ কীভাবে বিভিন্ন রোগের ইঙ্গিত দেয়:

চোখের তারার আকার

চোখের তারা আলোর প্রতি দ্রুত প্রতিক্রিয়া দেখায়। উজ্জ্বল আলোতে এটি সংকুচিত হয়, আর কম আলোতে প্রসারিত হয়। এই প্রক্রিয়া স্বাভাবিক না হলে তা রোগের লক্ষণ হতে পারে। যেমন—তারার অস্বাভাবিক গতি আলঝাইমার্স রোগের ইঙ্গিত দেয়। এছাড়া, মাদকের প্রভাবও বোঝা যায়। কোকেন বা অ্যামফিটামিন ব্যবহারকারীর তারা অস্বাভাবিকভাবে বড় হয়, আর হেরোইন সেবনকারীর তারা ছোট হয়ে যায়।

চোখের সাদা অংশের রঙ পরিবর্তন

চোখের সাদা অংশ বা শ্বেতমণ্ডলের রঙ পরিবর্তন হলে শরীরের ভেতরের সমস্যা বোঝা যায়। চোখ লাল হয়ে যাওয়া অতিরিক্ত মদ্যপান বা মাদকাসক্তির লক্ষণ হতে পারে। তবে এটি সংক্রমণ বা প্রদাহের কারণেও হতে পারে, যা সাধারণত কয়েক দিনের মধ্যে সেরে যায়। দীর্ঘদিন চোখ লাল থাকলে এটি গুরুতর সমস্যার ইঙ্গিত দেয়। গ্লুকোমার কারণেও চোখ লাল হতে পারে, যা দ্রুত চিকিৎসা না করালে অন্ধত্বের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে, শ্বেতমণ্ডল হলুদ হয়ে যাওয়া জন্ডিসের প্রধান লক্ষণ, যা লিভারের সমস্যা বা হেপাটাইটিসের কারণে ঘটে। কিছু জেনেটিক রোগ, ভাইরাস বা টিউমারের ফলেও চোখ হলুদ হতে পারে।

চোখের রক্তক্ষরণ

চোখের শ্বেতমণ্ডলে রক্তের ছোপ দেখা গেলে, যাকে ডাক্তারি ভাষায় সাবকনজাংকটিভাল হেমারেজ বলা হয়, তা ভীতিকর মনে হলেও সাধারণত এটি গুরুতর নয়। চোখের একটি ছোট রক্তনালি ফেটে গেলে এমন হয় এবং কয়েক দিনের মধ্যে তা সেরে যায়। তবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা রক্ত জমাট না বাঁধার সমস্যা থাকলে এটি ঘটতে পারে। যারা অ্যাসপিরিনের মতো রক্ত পাতলা করার ওষুধ খান, তাদেরও এমন হতে পারে। যদি বারবার এমন হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কর্নিয়ার চারপাশে রিং

কর্নিয়ার চারপাশে সাদা বা ধূসর রিং দেখা গেলে তা শরীরে অতিরিক্ত কোলেস্টেরল বা হৃদরোগের ঝুঁকির ইঙ্গিত দিতে পারে। এটি অতিরিক্ত মদ্যপানের লক্ষণও হতে পারে। বয়স্কদের চোখেও এমন রিং দেখা যায়, যাকে ‘অ্যারকাস সেনাইলিস’ বলা হয়।

চোখে মেদের উপস্থিতি

চোখের কিছু পরিবর্তন দেখতে ভয়ংকর মনে হলেও তা সাধারণত নিরীহ এবং সহজেই চিকিৎসা করা যায়। পিংগুয়েকুলা হলো চোখের সাদা অংশে জমে থাকা হলুদ রঙের চর্বি ও প্রোটিন। এটি চোখের ড্রপ বা ছোট অপারেশনের মাধ্যমে সরানো সম্ভব। অন্যদিকে, টেরিজিয়াম হলো শ্বেতমণ্ডলে হালকা গোলাপি রঙের একটি বৃদ্ধি, যা সাধারণত ক্ষতিকর নয়। তবে এটি কর্নিয়ার ওপর ছড়িয়ে পড়লে দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকলে পিংগুয়েকুলা ও টেরিজিয়াম হতে পারে।

চোখ ফোলা

কান্না ছাড়া যদি চোখ ফোলা মনে হয়, তবে তা থাইরয়েড গ্রন্থির সমস্যার ইঙ্গিত দিতে পারে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসা প্রয়োজন। যদি কেবল একটি চোখ ফোলা হয়, তবে তা আঘাত, সংক্রমণ বা চোখের পেছনে টিউমারের কারণে হতে পারে।

চোখের পাতার সমস্যা

চোখের পাতার অবস্থাও অনেক রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। স্টাই বা আঞ্জনি একটি সাধারণ সমস্যা, যেখানে চোখের পাতা ফুলে লাল হয়ে যায়। এটি চোখের গ্রন্থি বন্ধ হয়ে গেলে ঘটে এবং সাধারণত নিজে থেকেই সেরে যায়। কনজাংটিভাইটিস বা চোখ ওঠা আরেকটি সাধারণ রোগ, যার চিকিৎসা সহজলভ্য। এছাড়া, চোখের পাতায় চুলকানির মতো অনুভূতিকে অকুলার মাইয়োকিমিয়া বলা হয়, যা মানসিক চাপ, পুষ্টির অভাব বা অতিরিক্ত কফি পানের কারণে হতে পারে।

খবরওয়ালা/টিএসএন