খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই মার্চ ২০২৫, ১০:২ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টের আসর জুড়ে একটি ম্যাচও জিততে পারেননি তারা । তবে বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট নিয়ে ফিরেছে দলটি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগাররা।
এদিকে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে, দুবাইয়ে ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে বাংলাদেশ। আসরে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়তে পারেনি টাইগাররা। ৫ উইকেটের পরাজয়ে বিদায় নিশ্চিত হয় আসর থেকে। পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার শেষ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে আসর শেষ করে টাইগাররা।
খবরওয়ালা/এফএস
মন্তব্য