চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ -ডার্বি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ম্যানসিটিকে হারানোর শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে অ্যাতলেটিকো মাদ্রিদকেই চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এমবাপ্পে। পরে আনুষ্ঠানিক ড্রতেও দুই স্প্যানিশ জায়ান্টের মধ্যেই ম্যাচ পড়ে।

আজ মঙ্গলবার (৪মার্চ) রাতে কোয়ার্টারে ওঠার সেই লড়াইয়ের প্রথম লিগে রিয়াল মাদ্রিদের মাঠে এসে খেলবে অ্যাতলেটিকো মাদ্রিদ।

একই শহরের পাশাপাশি দুটি ক্লাবের মধ্যকার ম্যাচ ঘিরে চ্যাম্পিয়ন্স লিগেও মাদ্রিদ ডার্বির উত্তেজনা বইছে। এই তো গত মাসের ৯ তারিখেই দু’দল মুখোমুখি হয়েছিল লা লিগায়। ১-১ গোলে সেই ম্যাচের উত্তেজনাও ভাগাভাগি হয়ে যায়। তা ছাড়া দু’দিন আগেই রিয়াল বেটিসের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। তবে ভুলে গেলে চলবে না, এটা লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগ। আর সেখানে রিয়াল মাদ্রিদ মানেই রাজকীয় কিছু।

এ পর্যন্ত স্বদেশি এই প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ৯ বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। যার মধ্যে পাঁচবার তারা নকআউট পর্বের লড়াইয়ে নেমেছে। রেকর্ড বলছে, কোনোটিতেই সফল হয়নি অ্যাতলেটিকো। পাঁচবারই তাদের বিদায় করে পরের রাউন্ডে গিয়েছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড এটাও বলছে, চ্যাম্পিয়ন্স লিগে শেষ দু’বারের দেখায় রিয়াল মাদ্রিদকে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

খবরওয়ালা/এমইউ
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।