ছয় দাবিতে সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএসসি ডিগ্রিধারীদের উত্থাপিত তিন দফা দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে এর প্রতিবাদে এবং কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ছয় দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন করেন তারা। পরে সাত রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলছেন, কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করে রাষ্ট্রকে জিম্মি করার নীল-নকশা হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে তিন দফা দাবি উত্থাপন করেছে। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন। ছয় দফা দাবি আদায়ে সব পলিটেকনিক ইনস্টিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবেন।

সংবাদ সম্মেলনের পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাতরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। পরে সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। এতে সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। শিক্ষার্থীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।