ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটল কণ্ঠশিল্পী কনার

ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টানলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। 

গত ১৬ জুন স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে ।
বুধবার (২৫ জুন) কনা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

এক আবেগঘন ফেসবুক পোস্টে কনা লিখেছেন,”জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায়। তেমনি, বিচ্ছেদও ঘটে তাঁরই ইশারায়। আমি ও গহিন ছয় বছরের সংসার জীবনের পর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এটি একান্ত ব্যক্তিগত ও সম্মানজনক সিদ্ধান্ত।”
তিনি আরও লেখেন,”আমরা একে অপরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবো। জীবনের নতুন অধ্যায়ে যেন শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি—এটাই প্রত্যাশা।”

কনার সঙ্গে গহিনের বিয়ে হয়েছিল ২০১৯ সালের ২১ এপ্রিল। ঢাকার একটি ঘরোয়া অনুষ্ঠানে পারিবারিক পরিমণ্ডলে এই বিয়ে সম্পন্ন হয়। শুরুটা যেমন নিরব ছিল, শেষটাও হলো অনেকটা নিভৃতেই।

সংসারজীবনের জটিলতা পেরিয়ে এখন গানে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন কনা। তিনি বলেন,”এই মুহূর্তে আমি আমার গানের কাজেই মনোনিবেশ করতে চাই। এই গানই আমাকে আজকের কনা বানিয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি চিরকৃতজ্ঞ।”

বিচ্ছেদের ঘোষণা আসার পর সামাজিক মাধ্যমে কনার ভক্তরা তাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন। অনেকেই তার শক্ত মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করেছেন।

খবরওয়ালা/আশ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।