ছাত্রদের নতুন সংগঠনের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ২

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সাবেক সমন্বায়কদের নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে মিশু আলি (২৪) ও আকিব আল হাসান (২৩) নামে দুইজন আহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

 

সাকিব আল হাসানকে হাসপাতালে নিয়ে আসা ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম জানান, নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে দুই গ্রুপের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্য থেকে মিশু আলি ও আকিব আল হাসানকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মনে করেন এই কমিটিতে তাদের কম রাখা হয়েছে এবং তারা বৈষম্যের শিকার হয়েছেন। এদের মধ্যে কেন্দ্রীয় সমন্বয়ক ঢাবি সাংবাদিকতা বিভাগের মিশু আলি ও ঢাবি মাস্টার্স প্রিন্টিং এন্ড স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আকিব আল হাসান আহত হয়েছেন।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।