বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরে শহীদি মার্চ পালন

আশিক ইসলাম ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও দেশের নতুন করে স্বাধীনতার, মাসপূর্তি উপলক্ষে দৌলতপুরে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছেন ছাত্র -জনতা। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে  দৌলতপুর থানার মোড় থেকে শুরু হওয়া কর্মসূচি দৌলতপুর উপজেলা বাজার প্রদক্ষিণ করে দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরে শহীদি মার্চ পালন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরে শহীদি মার্চ পালন

শহীদি মার্চে দৌলতপুরে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরাসহ অন্যরা অংশ নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার অংশগ্রহণকারী সকলে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা বলেন, আমরা   ছাত্রসমাজ আর কোথায় বৈষম্য হতে দিবো না। আমরা ছাত্র সমাজ দেশের সকল অন্যায়, দূর্ণীতি ও অত্যাচারীদের বিপক্ষে ও  সকল সাধারণ মানুষের পাশে থেকে সমাজের সেবা করে যেতে চাই।এসময় তারা  “শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘স্বাধীন করেছে ছাত্র-জনতা, দেশটা কারো বাপের না’, ‘ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

উক্ত মার্চে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত তামিম মাহাদী, দৌলতপুরের ছাত্রনেতা ও সংগঠক তুষার ইমরান, সেলিম বাশার সবুজ,আমির হামজা, আশিক ইসলাম সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত বুধবার ঢাকায় সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম শহীদি মার্চ কর্মসূচির ঘোষণা করে সারাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লাসহ সব জায়গায় এ কর্মসূচি পালন করতে হবে। যার যার জায়গা থেকে শহীদদের ছবি, বিভিন্ন স্লোগানসহ প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান তিনি। উক্ত কেন্দ্রের ঘোষণার সঙ্গে একাত্মতা পোষণ করে কর্মসূচি পালন করেন কুষ্টিয়ার দৌলতপুরের স্কুল ও  কলেজ  শিক্ষার্থীরা ।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।