চিকিৎসাধীন অবস্থায় ছাদ থেকে লাফিয়ে পরে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সোয়া ৫টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউট ভবনে এ ঘটনা ঘটে। রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
নিহত ব্যক্তির নাম পলাশ বিশ্বাস (৩২)। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর শিবপুর গ্রামের বাসিন্দা জয়ন্ত বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস। পেশাগতভাবে তিনি একটি গার্মেন্টসে কালার ওয়াশিং প্লান্ট সেকশনে কর্মরত ছিলেন।
নিহতের ছোট ভাই অলক বিশ্বাস জানিয়েছেন, তার ভাই পলাশ বিশ্বাস টঙ্গীতে একটি গার্মেন্টসের কালার ওয়াশিং প্লান্টে কাজ করার সময়ে যেকোনোভাবে তার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গত ৬ মার্চ বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
গত দুই দিন আগে তাকে এইচ ডি-ইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তার ভাইকে দেখে রেস্টে যান তিনি। পরবর্তীতে ভোরে সেখানে কর্তব্যরত নার্সরা পলাশ বিশ্বাস বেডে দেখতে না পেয়ে তার ভাইকে জানান।
পরে খোঁজখবর নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে চানখাঁরপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে পলাশ বিশ্বাসের মৃতদেহের খোঁজ পায়।
পরে সিসিটিভি দেখে জানতে পারেন। লোকটি প্রথমে এইচডিইউ থেকে বের হয়ে তৃতীয় তলায় যান। ধারণা করা হচ্ছে, সেখান থেকে একটি লিফটে করে ১৫ তলার ছাদে চলে যান। আর সেখান থেকে পড়ে তিনি মারা যান।
খবরওয়ালা/টিএ



