ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ব্রিজে ঝুলিয়ে পেটালো জনতা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে গণপিটুনির ঘটনা ঘটেছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, আমরা খবর পেয়ে বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপর থেকে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করেছি। তাদের অবস্থা আশঙ্কাজনক।

গণপিটুনি দেওয়ার কারণ জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুজন পশ্চিম থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে পথচারীদের হাতে ধরা পড়ে। পরে পথচারীরা তাদের ফুটওভার ব্রিজে নিয়ে গণপিটুনি দেয়।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।