জকসু নির্বাচন ২৭ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী ৮ অক্টোবর কমিশন গঠন করা হবে । নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রোডম্যাপ অনুযায়ী অক্টোবর মাসের ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন এবং কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন ১১তম দিনে তফসিল প্রস্তুত ও ঘোষণা করবে।

নির্বাচন কমিশন নির্ধারণ করবে ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন, ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়ের মাধ্যমে জকসু নির্বাচন নীতিমালা ও আচরন বিধি প্রনয়ন, জকসু নির্বাচন তফসিল প্রস্তুত ও ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সংশোধন (আপত্তি/অন্তর্ভূক্তিসহ), চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,কমিশন নির্ধারণ করবে, মনোনয়ন জমা দান,মনোনয়ন বাছাই,মনোনয়নে আপত্তি (যদি থাকে) নিষ্পত্তিকরণ, চূড়ান্তপ্রার্থী তালিকা প্রকাশ, প্রচার।

তাছাড়া আরও উল্লেখ করা হয়,ভোটগ্রহণ ও অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে চলতি বছরের সালের ২৭ নভেম্বর। এবং এ বিষয়গুলো সংবিধি/বিধি মোতাবেক রোডম্যাপ বাস্তবায়িত হবে।

এর আগে, সম্পূরক বৃত্তি কার্যকর করা, কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা অনশনে বসেন।

 

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।