মানিকগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্ব: ছোট ভাইয়ের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌরসভায়,জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের সাথে সংঘর্ষে ,বড় ভাই নিহত, নিহত নজরুল ইসলাম এর ছেলে ও আহত হয়ে চিকিৎসাধীন।

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও ভাতিজাদের হামলায় খন্দকার নজরুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে খন্দকার অভি (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ০৩:৩০ (পিএম) দিকে সিংগাইর পৌর সভার ৫নং ওয়ার্ডের গোলড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিন খন্দকারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খন্দকার নজরুল ইসলাম এর সাথে তার ছোট ভাই খন্দকার ওয়াহেদ ও ভাতিজাদের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার লক্ষ্যে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে স্থানীয় মুরুব্বিরা এক সালিশি বৈঠকের আয়োজন করেন। বৈঠক চলাকালীন মুরুব্বিরা অভিযুক্ত খন্দকার ওয়াহেদ গংদের ডাকলে, তারা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়।
সংঘর্ষের এক পর্যায়ে প্রতিবেশী হাবিবুর রহমানের ছেলে নিশাদ (১৮) অভিযুক্তদের পক্ষ নিয়ে নজরুল ইসলামকে সজোরে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় খন্দকার নজরুল ইসলামের ছেলে অভি খন্দকার কে ইট দিয়ে আঘাত করা হলে, তিনি রক্তাক্ত জখম হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এনাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত অভি খন্দকার বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত ওয়াহেদ খন্দকার ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। এ বিষয়ে সিংগাইর থানার ডিউটি অফিসারের সাথে ০৯:৫৮ পিএম যোগাযোগ করা হলে তিনি জানান:

“ঘটনাটি সম্পর্কে থানা কর্তৃপক্ষ অবগত হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।